ঘরেই বানিয়ে নিন মজাদার মাখন - Goo Bangladesh

Sunday, January 7, 2018

ঘরেই বানিয়ে নিন মজাদার মাখন

সকালের নাস্তায় পাউরুটির সাথে অথবা অন্য কোন খাবারের স্বাদ বৃদ্ধিতে মাখনের জুড়ি নিই। প্রায় বাসায় সকালের নাস্তায় মাখন পাউরুটি খাওয়া হয়। বাজারের মাখন তো অনেক খেলেন এবার বাসায় নিজে তৈরি করে নিন বাজারের মতো মাখন। তাও আবার মাত্র দুটি উপাদান দিয়ে। ভাবছেন কীভাবে? তাহলে আসুন জেনে নেয়া যাক মাখন তৈরির সহজ রেসিপিটি।

উপকরণ:
১টি বড় বল দুধের সর অথবা মালাই ও পানি।

যেভাবে বানাবেন:
প্রতিদিনের দুধ থেকে মালাই বা দুধের সর আলাদা করে জমিয়ে রাখুন। নরমাল ফ্রিজে এই মালাই ২-৩ দিন রাখতে পারবেন। তবে ড্রিপ ফ্রিজে এটি ১০-১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

এবার একটি ফুড প্রসেসর নিন। ফুড প্রসেসরে মালাই দিয়ে দিন। এর সাথে আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন। দুই মিনিট ব্লেন্ড করুন। ব্যস তৈরি হয়ে গেল মাখন।

মাখন কিছুটা শক্ত করতে চাইলে এতে বরফ পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। এতে মাখন জমাট বাঁধবে। আপনি যদি মাখন লবাণক্ত করতে চান, তবে এর সাথে এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন।

এবার একটি পাত্রে মাখন ঢেলে নিন। মাখন হাত দিয়ে বল বানিয়ে বাড়তি পানি বের করে ফেলুন। এই বাটার মিল্ক আপনি বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারবেন। এবার ফ্রিজে রেখে সংরক্ষণ করুন।

বিশেষ নির্দেশনা: মালাই বা দুধের সরের পরিবর্তে হেভি ক্রিম ব্যবহার করতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা