যেসব খাবার খালি পেটে নয়.. - Goo Bangladesh

Sunday, January 21, 2018

যেসব খাবার খালি পেটে নয়..


খাবার শুধু খেলেই হয় না। সঠিক স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট সময়ের বিষয়টি আমলে রাখা জরুরী। আর এটাই হলো স্বাস্থ্য-বিশেষজ্ঞদের অভিমত। এই নিয়ম মেনে খালি পেটে সবধরনের খাবার গ্রহণ স্বাস্থ্য-হিতকর নয়। বাংলায় প্রচলিত একটি প্রবাদ-'খালি পেটে জল, ভরা পেটে ফল।' গুরুজনদের একথাটি আসলেই ফেলনা নয়। এ বিষয়ে কিছু নিয়ম মেনে চললে আপনি সুস্থ্য থাকবেন আমৃত্যু, সন্দেহ নেই।

চা-কফি :
খালি পেটে কখনও চা বা কফি পান করবেন না। চা-কফি খালি পেটে পান করলে আপনার গ্যাষ্ট্রিক ও 'অ্যাসিডিটি' সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কলা :
কলার আরেক নাম-'সুপার ফুড'। খুব সহজেই সুস্বাদু এই ফল হজম হয়। তবে, কলা খালি পেটে খেলে এতে বিদ্যমান পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তের ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের সঙ্গে অসামঞ্জস্যতা সৃষ্টি করে।

দই :
খালি পেটে দই বা দুধ জমিয়ে তৈরিকৃত কোনোধরনের খাবার খাবেন না। খালি পেটে এসব খাবার খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে, অ্যাসিডিটি সমস্যা বৃদ্ধি পেতে পারে।

টমেটো :
টমেটো খালি পেটে খাবেন না। কারন, এতে বিদ্যমান 'ট্যানিক অ্যাসিড' গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।

অ্যাসিডিক ফল :
লেবু ও কমলার মতো অ্যাসিডিক ফলগুলো খালি পেটে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।

কাঁচা সবজি :
শসা বা এ জাতীয় সবুজ ও কাঁচা সবজি খালি পেটে খেতে যাবেন না। এগুলোতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা পেট ব্যথা কিংবা বুক জ্বালার কারণ হতে পারে।

তথ্যসূত্র : এনডিটিভি

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা