৬ পদের নাশতার রেসিপি - Goo Bangladesh

Wednesday, January 10, 2018

৬ পদের নাশতার রেসিপি

সকালের নাশতায় আনতে পারেন ভিন্নতা। নানা রকম পদ থাকতে পারে নাশতার টেবিলে। সে রকমই কিছু নাশতার রেসিপি



ফুলকো লুচি

উপকরণ

ময়দা ছোট ৩ কাপ (১২-১৫টি লুচির পরিমাণমতো), তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো ও ঘি ৩ চা-চামচ

প্রণালি

ময়দা, তেল, লবণ এবং ১ চা-চামচ ঘি কুসুম গরম পানিতে ভালো করে ময়ান দিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর ময়ান থেকে ছোট ছোট লেচি করে লুচির আকারে বেলে নিতে হবে। কড়াইতে তেল এবং ২ চামচ ঘি গরম হওয়ার পর লুচি ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

বুটের ডাল



উপকরণ

বুটের ডাল ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৬টি, ধনেপাতা সামান্য, পুদিনাপাতা সামান্য, জিরা গুঁড়া ৩ চা-চামচ, মরিচ গুঁড়া ৩ চা-চামচ, হলুদ ২ চা-চামচের চেয়ে একটু কম, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ ২টি, মুরগির মাংস, গিলা, কলিজা, গলা, পাখনা ও লবণ পরিমাণমতো।

প্রণালি

লবণ, কাঁচা মরিচ, এক চামচ হলুদ, দেড় চামচ মরিচের গুঁড়া এবং দেড় চামচ জিরার গুঁড়া দিয়ে আগে ডাল সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে, মুরগির অংশটুকু ঢেলে তাতে অন্যান্য উপকরণ সমান পরিমাণে দিয়ে ভালো করে কসিয়ে নিতে হবে। তারপর ডাল ও মাংসের তৈরি অংশ মিশিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর ওপরে পুদিনাপাতা এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।

জেলি পুডিং


উপকরণ

ডিম ৩টি, দুধ ৪ টেবিল চামচ, চিনি পরিমাণমতো, ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা, অরেঞ্জ ও স্ট্রবেরি জেলি পরিমাণমতো।

প্রণালি

ছোট দুটি স্টিলের বাটিতে ক্যারামেল করে আগেই রেখে দিতে হবে। দুধ, চিনি, ডিম এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। পাত্র দুটিতে সমান পরিমাণে নিয়ে একটি সসপ্যানে সামান্য গরম পানির মধ্যে পাত্র দুটি বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ৩০ মিনিট পর নামিয়ে ফেলতে হবে। পুডিং দুটি আলাদা কাচের পাত্রে নিয়ে রাখতে হবে। অরেঞ্জ জেলি যেন তরল অবস্থায় থাকে তার জন্য গরম পানিতে অরেঞ্জ জেলির মিশ্রণের পরিমাণ কম দিয়ে রেখে দিতে হবে। স্ট্রবেরি জেলির মিশ্রণ গরম পানিতে মিশিয়ে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিতে হবে। পুডিংয়ের ওপরে প্রথমে তরল অরেঞ্জ জেলি দিয়ে তার ওপর ছোট দুই টুকরা জমানো স্ট্রবেরি জেলি দিয়ে পরিবেশন করুন।

চিকেন অ্যান্ড সসেজ স্যান্ডউইচ



উপকরণ

পাউরুটি ৪ টুকরা, সসেজ ২টি, মুরগি ১০০ গ্রাম (বুকের মাংস ফিলে করা), চিজ ১ টুকরা, মেয়োনেজ ও সয়াসস ১ চা-চামচ, টমেটো সস ১ চা-চামচ, রসুন, আদা বাটা ১ চা-চামচ, ডিম ১টি, লেটুসপাতা ৩টি, টমেটো, শসা, গোলমরিচ গুঁড়া, লবণ পরিমাণমতো, চিনি ১ চিমটি এবং তেল ২ টেবিল চামচ।

প্রণালি

পাউরুটি চারদিকে কেটে নিতে হবে। এতে মেয়োনেজ লাগিয়ে প্রথম স্তরের জন্য তাওয়ায় তেলের মধ্যে পেঁয়াজ, রসুন-আদা বাটা, ফিলে করা মাংস এবং লবণ পরিমাণমতো নিয়ে সিজলিং করে নিতে হবে। নামানোর আগে সয়াসস এবং টমেটো সস দিয়ে মাখিয়ে নিতে হবে। সিজলিং করা মাংস, লেটুসপাতা, গোল করে কাটা টমেটো এবং শসা প্রথম স্তরে বসিয়ে দ্বিতীয় স্তরে চলে যেতে হবে।

স্যান্ডউইচের দ্বিতীয় স্তরের জন্য গরম পানিতে সসেজগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। সসেজগুলো গোল গোল করে কেটে নিয়ে সামান্য তেলে হালকা ভেজে দ্বিতীয় স্তরের পাউরুটিতে টমেটোসহ বসাতে হবে।

ডিম ওমলেট করে নিয়ে স্যান্ডউইচের তৃতীয় স্তরে বসিয়ে তার ওপর চিজের স্লাইস এবং লেটুসপাতা দিতে হবে। প্রত্যেক স্তরে চিনি, লবণ এবং গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিতে হবে।

অরেঞ্জ লেমোনেড

উপকরণ

মাল্টা ৪টি, চিনির সিরাপ ২ কাপ, সুগন্ধি লেবু ৪টি, বরফ কুচি পরিমাণমতো, চিনি ৩ টেবিল চামচ, পুদিনাপাতা-পরিমাণমতো।

প্রণালি

আড়াই কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে জাল দিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিয়ে সিরাপ তৈরি করে নিতে হবে। আলাদা আলাদা মাল্টা এবং লেবুর রস করে নিতে হবে। মাল্টার রসে চিনি মিশিয়ে নিতে হবে। জুসের গ্লাসে প্রথমে চিনির সিরাপ, লেবুর রস এবং এরপর মাল্টার রস দিতে হবে। ওপরে বরফ কুচি, লেবু, মাল্টার টুকরো এবং পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টোস্ট চিংড়ি
উপকরণ

কুচো চিংড়ি ২০০ গ্রাম, সয়াবিন বা জলপাই তেল ২ চা-চামচ, রসুন কুচি ২ চা-চামচ, ক্যাপসিকাম ও টমেটোর ছোট টুকরা ১ কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পাউরুটি দুই টুকরো করে কাটা ৪টি, মাখন এবং লবণ স্বাদমতো।

প্রণালি

পাউরুটি টোস্ট করে মাখন লাগিয়ে রাখুন। প্যানে অল্প তেল দিয়ে চিংড়ির সঙ্গে বাকি উপকরণ হালকা নেড়ে তুলে রাখুন। টোস্ট করা পাউরুটির ওপর তেলে নেড়ে রাখা চিংড়ি দিয়ে পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা