রেসিপি: টক-মিষ্টি অরেঞ্জ চিকেন - Goo Bangladesh

Sunday, December 3, 2017

রেসিপি: টক-মিষ্টি অরেঞ্জ চিকেন


মচমচে চিকেনের সঙ্গে টক-মিষ্টি সসের মিশেলে রান্না করতে হয় এই আমেরিকান-চাইনিজ স্টাইলের খাবারটি। ক্রাইড রাইসের সঙ্গে খেতে সুস্বাদু এই আইটেমটি। পরিবেশন করতে পারেন নুডলসের সাথেও। স্বাদে নতুনত্ব নিয়ে আসতে অতিথি আপ্যায়নে রাখতে পারেন মজাদার অরেঞ্জ চিকেন। জেনে নিন রেসিপি।

উপকরণ
কমলার রস- ১/৪ কাপ
মুরগির মাংসের ছোট টুকরা- ১ কাপ
ডিম- ২টি (সাদা অংশ)
সয়া সস- আধা চা চামচ
রাইস ভিনেগার- আধা চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
রসুন- ১ কোয়া
আদা কুচি- ১/৪ চা চামচ
তেল- ১/৪ কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
চিনি- ১/২ টেবিল চামচ
তিলের তেল- ১/৪ চা চামচ
মরিচ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে কর্ন ফ্লাওয়ার ও দুটি ডিমের সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে নিন। মিশ্রণে মুরগির মাংসের টুকরাগুলো মেখে রাখুন ৫ মিনিট। এবার কমলার রস, চিনি, তিলের তেল, মরিচের গুঁড়া, আদা, রসুন, লবণ, ভিনেগার ও সয়া সস একসঙ্গে মিশিয়ে সস তৈরি করুন। নন-স্টিক প্যানে সস দিয়ে চুলার বসিয়ে দিন। চিনি গলে গেলে নামিয়ে ফেলুন।
একটি ছোট পাত্রে ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও আধা কাপ পানি দিন। প্রয়োজনে আরও খানিকটা কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ঘন করুন মিশ্রণ।
মাঝারি আঁচে কড়াইয়ে তেল গরম করুন। গরম তেলে মুরগির মাংসের টুকরা সোনালি করে ভেজে তুলুন। তৈরি করে রাখা সসে ভাজা মুরগির টুকরা দিয়ে টস করে নিন। গরম গরম পরিবেশন করুন অরেঞ্জ চিকেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা