ইটালিয়ান পিৎজা - Goo Bangladesh

Friday, November 10, 2017

ইটালিয়ান পিৎজা

পিৎজা এমন একটি খাবার যার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। ইতালিতে উৎপন্ন হলেও প্রায় সব দেশেই পিৎজা পাওয়া যায়। পিৎজার ফ্লেভার ও রেসিপির আক্ষরিক অর্থেই কোন সীমা নেই। দেশভেদে পিৎজা তৈরির রেসিপিতে এসেছে ভিন্নতা কিন্তু ইটালিয়ান পিৎজার আলাদা একটা মর্যাদা রয়েছে।

উপকরন:

  • খামির তৈরি
  • ময়দা: ২০০ গ্রাম
  • ইস্ট: ১ চা চামচ
  • ডিম: ১ টি
  • বেকিং পাউডার: ১/২ চা চামচ
  • মাখন: ৫০ গ্রাম
  • লবণ: পরিমাণমতো
  • কুসুম গরম পানি: মাখানোর জন্য
  • পিৎজা টপিং এর জন্য
  • খোসা ও বীজ ছাড়া টমেটো কুচি: দেড় কাপ
  • মাশরুম কুচি: ১/২ কাপ
  • রসুন কুচি: ১ টেঃ চামচ
  • গাজর কুচি: ১/২ কাপ
  • ওরিগ্যানো: ২ চা চামচ
  • লেবুর রস: ১ টেঃ চামচ
  • স্বাদলবণ: ১/২ চা চামচ
  • উস্টার সস: ১ টেঃ চামচ
  • চিনি: ১ চা চামচ
  • অলিভ অয়েল: ২ টেঃ চামচ
  • পারমুজান চিজ বা পনির গুঁড়া: ১ কাপ
  • মোজারেলা চিজ গ্রেটেড: ১ কাপ
  • ব্ল্যাক অলিভ: ১০-১২ টি

প্রস্তুত প্রণালী:

  • খামীর তৈরি

  • সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে মথে কুসুম গরম পানি দিয়ে আরো মথে তাল পাকিয়ে গরম জায়গায় ১ ঘন্টা ঢেকে রাখতে হবে।
  •  
    খামির বের করে ১০ ইঞ্চি প্যানের আকারে রুটি বেলে ১০ মিনিট চুলার পাশে রেখে প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রী সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট বেক করতে হবে।
  • টপিং সাজানো

  • রসুন অলিভ অয়েলে দিয়ে ভেজে তার মধ্যে গাজর কুচি ও টমেটো কুচি দিয়ে কড়া তাপে ২-৩ মিনিট জ্বাল দিয়ে পরে উস্টার সস, স্বাদলবণ, চিনি দিয়ে ভুনে নামাতে হবে।

  • বেক করা রুটিতে সস দিয়ে বিছিয়ে পরে পারমুজান চিজ গুঁড়া ছিটিয়ে ব্ল্যাক অলিভ বিছিয়ে ও মোজারেলা চিজ দিয়ে ঢেকে দিতে হবে।

  • মাশরুম কুচি ও লেবুর রস উপরে ছিটিয়ে দিয়ে ২০০ ডিগ্রী সন্টিগ্রেড তাপে ওভেনে বেক করতে হবে ১৫-২০ মিনিট।

  • ইটালিয়ান পিৎজাতে টপিং হিসেবে মাংসের কিমা বা মাছের (টুনা জাতীয় মাছ) কিমা দিয়ে তৈরি করা যায়।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা