তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ‘নেক্সট টিউবার’ - Goo Bangladesh

Wednesday, November 8, 2017

তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ‘নেক্সট টিউবার’


রিয়ালিটি শো ‘নেক্সট টিউবার’নতুন প্রজন্মের প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের অন্বেষণে বাংলালিংক সম্প্রতি শুরু করেছে দেশের প্রথম ডিজিটাল রিয়ালিটি শো ‘নেক্সট টিউবার’। শুরু হওয়ার পর থেকেই অভিনব এই প্রতিযোগিতা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। মাত্র দুই সপ্তাহের মধ্যেই নেক্সট টিউবারে রেজিস্ট্রেশন করেন ৭ হাজার ৫০০ জনেরও বেশি প্রতিযোগী। রিয়ালিটি শোতে অংশ নেওয়া তরুণদের স্বপ্ন দেখাচ্ছে।

ভিডিও কনটেন্টের মানের ওপর ভিত্তি করে বাছাই করা ২৫ জন প্রতিযোগীকে নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এই পর্যায়ে প্রতিযোগীরা নেক্সট টিউবারের বিচারকদের সামনে সরাসরি তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।

‘নেক্সট টিউবার’ নিয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত উৎসাহী নির্বাচিত প্রতিযোগীরা। অভিনব এই প্রতিযোগিতার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে প্রত্যেকেই চান নিজেদের প্রতিভা দেশের সামনে তুলে ধরতে। এ প্রসঙ্গে নেক্সট টিউবারের প্রতিযোগী জাহিদুল ইসলাম বলেন, ‘ভালো মানের ভিডিও কনটেন্ট তৈরির জন্য গ্রুমিংয়ের প্রয়োজন। নেক্সট টিউবার আমাদের সেটি পাওয়ার সুযোগ করে দিয়েছে। প্রতিযোগিতার বিচারকদের অভিজ্ঞতা ও নির্দেশনা আমাদের কোয়ালিটি ভিডিও কনটেন্ট তৈরিতে সাহায্য করবে।’

আরেক প্রতিযোগী অদিতি রহমান বলেন, ‘আমার ড্যান্স পারফরমেন্সগুলো ইউটিউবে আপলোড করতে ভালো লাগত। শুধু এ জন্যই ইউটিউব চ্যানেল খুলেছিলাম। কিন্তু নেক্সট টিউবারের মাধ্যমে এক্সপোজারের এত বড় সুযোগ পেয়ে যাব তা ভাবিনি।’

ইউটিউব বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আরও কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। নেক্সট টিউবারের মতো উদ্যোগ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে সাহায্য করবে।

রিয়ালিটি শো ‘নেক্সট টিউবার’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় ইউটিউবের মাধ্যমে পরিচিতি পাওয়া সালমান মুক্তাদির, শৌভিক আহমেদ, আসিফ বিন আজাদ ও তামিম মৃধা।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা