‘খাস জমিন’ নিয়ে আসছেন বিপাশা কবির - Goo Bangladesh

Sunday, November 5, 2017

‘খাস জমিন’ নিয়ে আসছেন বিপাশা কবির


একজন নায়িকা হিসেবে বিপাশা কবিরের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো সায়মন তারিকের ‘গুন্ডামি’। এরপর তাকে নায়িকা হিসেবে আরো দেখা গেছে শাহেদ চৌধুরীর ‘আড়াল’, সোহেল বাবু’র ‘বাজে ছেলে দ্য লোফার’ এবং সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে। নায়িকা হিসেবে পঞ্চম চলচ্চিত্র নিয়ে দর্শকের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন বিপাশা কবির। সারোয়ার হোসেন পরিচালিত ‘খাস জমিন’ চলচ্চিত্র নিয়ে আগামী ১০ নভেম্বর শুক্রবার দর্শকের মাঝে উপস্থিত হচ্ছেন বিপাশা কবির।
এই চলচ্চিত্রে তিনি চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম রূপা। তার বিপরীতে রবি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এর আগে চলচ্চিত্রটি মুক্তির একটি তারিখ নির্ধারিত হলেও তা পিছিয়ে ১০ নভেম্বর করা হয়েছে। বিপাশা জানান এবার আর তারিখ পিছানো হবেনা, মুক্তির তারিখ চিন্তিত। যদিও এর আগে নায়িকা হিসেবে বিপাশা’র চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তারপরও বিপাশা কিছুটা চিন্তিত আছেন।

বিপাশা বলেন,‘ কিছুটা চিন্তাতো থাকেই সবসময়। তারপরও যারা সিনেমার ট্র্ইেলার দেখেছেন গান দেখেছেন সবাই প্রশংসা করেছেন। সেই প্রশংসাই আমার ভরসা, বিশ্বাস, ভালোলাগা। আমি আমার চরিত্রে শতভাগ মনোযোগী থেকে অভিনয় করেছি। তাই এই চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী। সাইমন’সহ যারাই চলচ্চিত্রে আমার সহশিল্পী আছেন প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ ভালো অভিনয় করার চেষ্টা করেছেন। যে কারণে চলচ্চিত্রটি নিয়ে পুরো টিম আশাবাদী। এখন দেখা যাক দর্শক কী রায় দেন।’ মিডিয়াতে বিপাশা কবিরের যাত্রা শুরু একজন লাক্স তারকা হিসেবে ২০০৯ সালে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ চলচ্চিত্রটি।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা