রেসিপি:কাচ্চি বিরিয়ানি - Goo Bangladesh

Friday, November 10, 2017

রেসিপি:কাচ্চি বিরিয়ানি


উপকরন:
  • ২ পাউণ্ড খাসির মাংস
  • ১ চা চামচ আদা বাটা
  • ২ চা চামচ রসুন বাটা
  • ৩-৪ শুকনো মরিচ
  • ২-৩ টি দারুচিনি টুকরা, প্রতিটি আধা ইঞ্চি
  • ৪-৫ টি ছোট এলাচ
  • ১ চা চামচ জিরা
  • ১/২ চা চামচ লবঙ্গ
  • ১/২ চা চামচ জয়ত্রি
  • ১/৮ চা চামচ জায়ফল
  • ৬-৮ কাবাব চিনি (ঐচ্ছিক)
  • ১/২ চা চামচ শাহি জিরা (ঐচ্ছিক)
  • ৩ টেবিল চামচ দই
  • ৩/৪ কাপ ঘি বা মাখন
  • ৫ টি মাঝারি আলু
  • ১ চিম্টি খাওয়ার কমলা রঙ (ঐচ্ছিক) চিম্টি
  • ১/২ কাপ পেঁয়াজ, পাতলা স্লাইস
  • ৪ কাপ পোলওর চাল
  • ৬ কাপ পানি
  • ১/২ কাপ কন্ডেনস্ড মিল্ক
  • ২ টেবিল চামচ দুধ
  • জাফরান এর চিম্টি
  • ১০-১২ টি আলুবোখারা
  • ৪ টি ডিম, সেদ্ধ
  • লবণ, স্বাদ অনুযায়ী

মাংস প্রস্তুত প্রণালী:
১. মাংস মাঝারি টুকরা করে ধুয়ে লবণ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. শুকনো মরিচ থেকে শাহি জিরা পর্যন্ত সব মসলা গুড়া করুন।
৩. যে হাঁড়িতে বিরিয়ানি রান্না হবে, তাতে মাংস, দই, মশলা এবং লবন মাখিয়ে ৩০ মিনিট থেকে এক রাত রেখে দিন

পেঁয়াজ বেরেস্তা প্রস্তুত প্রণালী:
১. মাঝারি তােপ ফ্রাইং প্যােন ৩ টেবিল চামচ ঘি/মাখন যোগ করুন।
২. পেঁয়াজ বাদামী হওয়া পর্যন্ত ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন।

আলু প্রস্তুত প্রণালী:
১. আলু টুকরা করুন।
২. কমলা রঙ আলুতে মেশান। (ঐচ্ছিক)
৩. আলুতে লবণ মাখিয়ে পেঁয়ােজর ঘিয়ে ভেজে নিন।

চাল প্রস্তুত প্রণালী:
১. চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. ৬ কাপ পানিতে লবন যোগ করে ফুটিয়ে নিন।
৩. ফুটানো পানিতে চাল দিন। ফুটে ওঠা মাত্র চুলা বন্ধ করুন।
5. চালের পানি ঝড়িয়ে গরম পানি পরিস্কার পাত্রে সংরক্ষণ করুন।

বিরিয়ানি স্তর এবং রান্না প্রণালী:
১. ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইটে প্রি-হিট করুন।
২. দুধে জাফরান যোগ করুন।
৩. চাল ঝড়ানো ১ কাপ গরম পানিতে মাখন / ঘি যোগ করুন।
৫. মাংসের উপরে ভাজা আলু যোগ করুন।
5. কিছু ভাজা পেঁয়াজ (বেরেস্তা) ছিটিয়ে দিন।
৬. আলুবোখারা ছড়িয়ে দিন।
৭. অর্ধেক পানি-মাখন মিশ্রণ যোগ করুন।
৮. চাল ছড়িয়ে দিন।
৯. দুধ ও জাফরান ছিটিয়ে দিন।
৯. চাল স্তর থেকে মাংস পর্যন্ত কয়েকটি গতর্ করে কন্ডেনস্ড মিল্ক যোগ করুন।
১০. অবশিষ্ট পানি-মাখন মিশ্রণ ছিটিয়ে দিন।
১১. বাকি পেঁয়াজ ভাজা ছিটাইয়া দিন।
১২. অবশিষ্ট গরম পানি এমনভাবে যোগ করুন যেন পানি চালের উপর না ওঠে। কিছু পানি অবশিষ্ট থাকতে পারে।
১৩. দেড় ঘন্টা গরম ওভেনে রেখে নামিয়ে নিন। সেদ্ধ ডিম যোগ করুন।
১৪. সালাদ, কাবাব এবং চাটনির সাথে পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা