আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিচ্ছি: খালেদা জিয়া - Goo Bangladesh

Thursday, November 9, 2017

আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিচ্ছি: খালেদা জিয়া


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে চতুর্থ দিনে আদালতে বক্তব্য দিতে খালেদা জিয়া বলেছেন, আমি পরিস্কার ভাষায় বলতে চাই, প্রতিহিংসায় নয়, ক্ষমায় বিশ্বাস করি। আমার এবং পরিবারের সদস্যদের প্রতি শেখ হাসিনার প্রতিহিংসামূলক ও বৈরি আচরণ সত্ত্বেও তাকে ক্ষমা করে দিচ্ছি। আমি তার প্রতি কোন প্রতিহিংসাপরায়ণ আচরণ করবো না।

খালেদা বলেন, আমি তাকে আহ্বান করেছিলাম, আসুন রাজনীতিতে শোভন আচরণ গড়ে তুলি। দেশের গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। ভবিষ্যত প্রজন্ম যেন আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে।

বৃহস্পতিবার বেলা ১২টার পর খালেদা জিয়া আদালতে দেয়া বক্তব্য এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, অবৈধ মঈনউদ্দীন ও ফখরুদ্দীন সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করলে আমি গৃহবন্দী থেকে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং বিবৃতি দিয়ে তার মুক্তি দাবি করেছিলাম। কেউ কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন, কেউ শিক্ষা নেন না। কিন্তু যারা শিক্ষা নেন তারা সম্মানিত হন। আর যারা শিক্ষা নেন না তাদের জায়গা হয় ইতিহাসের আস্তাকুড়ে।

মঈনউদ্দীন ফখরুদ্দীনের সরকার বৈধ ছিলে না, অসাংবিধানিক ছিল। তারা আমাকে নানা প্রস্তাব দিয়েছিলো। তাদের আমি সমর্থন জানাতে পারিনি। সপরিবারে দেশত্যাগ করতে বলেছিল। আমি তাদের কথা মানিনি। আমার ও পরিবারের নিরাপত্তার কথা ভাবিনি। তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছি, বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। জীবনে মরণে আমি বাংলাদেশেই থাকতে চাই।

খালেদা জিয়া তার বক্তব্যে আরও বলেন, আজ যারা ক্ষমতায় আছে সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, একসময়কার ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামী মিলে দেশে কী ধরণের পরিস্থিতি তৈরি করেছিল, তা আপনি জানেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে কী সহিংস হানাহানি ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছিলো। তা সকলেই জানেন।

তিনি বিচারকের উদ্দেশে বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, আপনি সাহস ও সততার সঙ্গে সরকারের প্রভাবমুক্ত থেকে আইন অনুযায়ী ন্যায় বিচার করবেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা