ভাত দিয়েই বানান ভিন্ন ৫টি মজাদার খাবার রইল রেসিপি - Goo Bangladesh

Thursday, November 23, 2017

ভাত দিয়েই বানান ভিন্ন ৫টি মজাদার খাবার রইল রেসিপি



ভাত দিয়ে যে কতকিছু করা যায়, সেটা দেখে অবাক না হয়ে পারবেন না। এমনকি ভাত বাসি হয়ে গেলেও তা দিয়ে আপনি এসব রেসিপি বানাতে পারবেন। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু রেসিপি।
১. ভাত-ডাল দিয়ে রুটি

ভাত ও ডাল ব্লেন্ডারে দিয়ে ভালো করে পিষে ফেলুন। একদম মসৃণ আর থকথকে একটা পেস্ট হবে। পাতলা হয়ে গেলে ময়দা মিশিয়ে ঘন করুন। এরপর মাঝে দিন পেঁয়াজ, মরিচ কুচি, সামান্য ভাজাজ জিরার গুঁড়ো, অল্প লবণ, ধনিয়া কুচি, চাইলে দিতে পারেন মাংসও। এবার ভালো করে মিশিয়ে নিন। প্যানে অল্প তেল দিয়ে এই মিশ্রন থেকে প্যানকেক বা দোসার মত বানিয়ে ভাজুন। প্যানকেনের মত মোটা বা দোসার মত পাতলা, দুটোই করতে পারেন। একপাশ সোনালি ও মচমচে হলে উল্টে দিন। পরিবেশন করুন করুন সস বা চাটনির সাথে।
২. রাইস অ্যান্ড চিজ বল

বাসি ভাতকে গরম করে ভালো করে চটকে নিন। আপনার পছন্দমত যে কোনো মশলা দিন স্বাদের জন্য। ভেতরে চিজের পুর দিয়ে গোল গোল বল তৈরি করুন। এই বল ডিমে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিন। সোনালি করে ভেজে তুলুন। দারুণ সুস্বাদু স্ন্যাক্স তৈরি!
৩. স্টাফড ক্যাপসিকাম কাপ

ভাতকে মাখিয়ে নিন পেঁয়াজ, মরিচ, ধনেপাতা ও আপনার পছন্দের যে কোনো মশলা দিয়ে। এবার ক্যাপসিকামকে মাঝ বরাবর কেটে নিন। ভেতর থেকে বীজ বের করে এই ভাতের মিশ্রণ ভরুন। ওপরে মোটা করে চীজ ছড়িয়ে দিন। ওভেনে বেক করুন সোনালি হয়ে যাওয়া পর্যন্ত। আরেকটি অসাধারণ খাবার তৈরি!
৪. রাইস পুডিং উইথ ফ্রুটস

ঘন দুধ নিন। এর মাঝে ভাতগুল দিয়ে দিন। সাথে চিনি ও ভ্যানিলা দিন। এবার জ্বাল দিতে থাকুন। মাঝে একবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দেবেন যেন ভাতগুলো আধাভাঙ্গা হয়ে যায়। একদম ঘন হলে নামিয়ে নিন, ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। পরিবেশন করুন আপনার পছন্দের যে কোন ফল ও আইসক্রিমের সাথে।
৫. রাইস অমলেট

তেলের মাঝে অইয়াজ ও মরিচ কুচি দিয়ে ভাত দিয়ে দিন। সামান্য ভাজা জিরার গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা দিয়ে ভাজুন। ভাত গরম হয়ে গেলে সমস্ত প্যানে এটাকে সমানভাবে ছড়িয়ে দিন। এরপর ২/৩টি ডিম ফেটিয়ে এই ভাটের মিশ্রণের ওপরে ছড়িয়ে দিন। একদমই নাড়বেন না। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, অমলেট জমতে দিন। কিনারা দিয়ে একটু তেল ঢেলে দেবেন যেন ডিম তার প্রয়োজনীয় তেল পায়। চাইলে ওভেনেও বেক করতে পারেন। একপাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিন। দুপাশ রান্না করে গেলে নামিয়ে ফেলুন। একটি সম্পূর্ণ ব্রেক ফাস্ট তৈরি।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা