সরিষার তেলে মোরগ পোলাও - Goo Bangladesh

Sunday, November 5, 2017

সরিষার তেলে মোরগ পোলাও


শীতের সময়টায় একটু শাহী খাবার দাবার বেশি খাওয়া হয়। কারণ পোলাও বিরিয়ানি জাতীয় খাবারগুলো গরমের সময় খেলে একটু হাঁসফাঁস বা অসস্থি হয় বেশি। এই সমস্যাগুলো শীতের সময় বেশি হয় না বললেই চলে। তাই শীতে রিচফুড একটু বেশি বেশি খাওয়াই যায়। পোলাওয়ের মাঝে মোরগ পলাও অনেকেই পছন্দ করে থাকেন। তবে আপনি জানেন কি? সয়াবিন তেলের থেকে সরিষার তেলের মোরগ পোলাও বেশি স্বাদের হয়ে থাকে। আসুন জেনে নেই সরিষার তেলের মোরগ পোলাওয়ের রেসিপিটি।

সরিষার তেলে মোরগ পোলাও বানাতে যা যা লাগবে

মুরগি ১ টা ছোট পিস করে কাটা

হাফ কাপ দই

পেঁয়াজ কুঁচি ১ কাপ

আদা বাটা ২ টেবিল চামচ

রসুন বাটা ১ চা চামচ

পেয়াজ বাটা ১ চা চামচ

এলাচি ৩ -৪ টা

জয়ফল বাটা হাফ চা চামচ

দারচিনি ২ -৩ টা

লবঙ্গ কয়েকটা ২ -৩ টা

তেজপাতা

তেল ৪ টেবিল চামচ

লবণ স্বাদ মতো

মুরগির সাথে উপরের সবকিছু মেখে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা। তারপর একদম অল্প পানি দিয়ে এটাকে রান্না করুন ২৫ মিনিট। হালকা ঝোল থাকবে, তেল উপরে উঠে আসলেই বুঝবেন যে তৈরি।

বিরিয়ানির জন্য:

কালোজিরা পোলাও চাল/ বাসমতি চাল ৩ কাপ

হাফ কাপ সরিষার তেল

লবণ স্বাদ মতো

কাঁচা মরিচ ৯-১০ টা

বেরেস্তা- ১/২ কাপ

প্রণালি:

বড় একটা হাড়িতে সরিষার তেল দিয়ে তাতে চাল আর লবণ দিয়ে দিন। চালটা একটু ভেজে নিয়ে ৫ কাপ ফুটন্ত গরম পানি আর সাথে রান্না করা মুরগির পিসগুলা দিয়ে নেড়ে দিন। বেরেস্তা দিয়ে দিন।

এবার চুলার আঁচটা বাড়িয়ে দিন। চালটা যখন ফুলে উঠবে আর পানি শুকাতে থাকবে তখন আঁচ একদম কমিয়ে উপরে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা আটকে দমে দিয়ে দিন ২০ মিনিট-এর জন্য।

সরাসরি চুলায় দেবেন না, নিচে একটি তাওয়া দিয়ে দিন। তাওয়া না থাকলে একটা হাড়িতে গরম পানি দিয়ে তার উপর তেহারির হাঁড়ি বসিয়ে দিন। ঢাকনা ভালোভাবে লাগিয়ে দেবেন। খেয়াল রাখবেন ভাপ যেন বের না হয়। আর বেশি নাড়বেন না তাহলে চাল ভেঙে যাবে।

নামিয়ে গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা