রেসিপি: স্পাইসি চিকেন কোফতা - Goo Bangladesh

Monday, November 13, 2017

রেসিপি: স্পাইসি চিকেন কোফতা


স্পাইসি চিকেন কোফতা

কোফতা মূলত পার্সিয়ান খাবার। তবে আমাদের দেশে এর বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন রেস্টুরেন্টে ও উৎসবে বিভিন্ন রকম কোফতা পরিবেশন করা হয়। টক ঝাল স্বাদযুক্ত স্পাইসি চিকেন কোফতা একটি সুস্বাদু খাবার।

উপকরন :
  • মুরগির কিমাঃ ২৫০ গ্রাম
  • আদাঃ ১৫ গ্রাম
  • বেসনঃ ৬০ গ্রাম
  • পোস্তদানাঃ ৫ গ্রাম
  • টক দইঃ ২৫০ গ্রাম
  • এলাচঃ ৪ টি
  • গোলমরিচের গুঁড়াঃ আধা চা চামচ
  • বাদাম বাটাঃ ১ চা চামচ
  • পুদিনা পাতাঃ ২ টি
  • ডিমঃ ১ টা
  • রসুনঃ ১৫ গ্রাম
  • মরিচের গুঁড়াঃ ১ চা চামচ
  • ঘিঃ ২ টেঃ চামচ
  • লবঙ্গঃ ৪ টি
  • জিরাঃ আধা টেঃ চামচ
  • পেঁয়াজঃ ২ টি
  • তেলঃ পরিমাণমতো
  • লবণঃ স্বাদমতো

প্রস্তত প্রণালী:
  • প্রথমে আদা ও রসুন ভালো করে ব্লেন্ড করে নিন।
  • একটি প্যানে জিরা, পোস্তদানা, লবঙ্গ ও এলাচ হালকা ভেজে নিন। এবার এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিন।
  • অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে এতে টক দই দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজের এই মিশ্রণ ঠাণ্ডা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন।
  • মুরগির কিমার সঙ্গে অর্ধেকটা আদা-রসুনের মিশ্রণ, অর্ধেকটা মসলার গুঁড়া, বেসন, গোলমরিচের গুঁড়া, ডিম ও লবণ একসঙ্গে মিশিয়ে গোলাকৃতির কোপ্তা তৈরি করে নিন।
  • এবার ডুবো তেলে কোপ্তাগুলো বাদামি করে ভেজে নিন।
  • এখন অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে পেঁয়াজের মিশ্রণ, বাকিটা আদা রসুনের মিশ্রণ, বাকি মসলার গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  • সামান্য টক দই ও বাদাম বাটা দিয়ে নেড়ে নিন।
  • এবার এতে ভাজা কোপ্তাগুলো দিয়ে নেড়ে পাঁচ মিনিট রান্না করুন।
  • এরপর চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি চিকেন কোপ্তা।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা