শাহরুখে মজেছেন সারা - Goo Bangladesh

Thursday, November 2, 2017

শাহরুখে মজেছেন সারা


সারা সানদেভা। চেক প্রজাতন্ত্রের জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই দেশের সেরা অভিনেত্রী। ১৬ বছরে তার অভিনীত লাইফ ইজ লাইফ ভূয়সী প্রশংসিত।
চেক প্রজাতন্ত্রের এই অভিনেত্রী বলিউড কিং শাহরুখ খানের পাগল ভক্ত না হলেও তার সঙ্গে সিনেমায় অভিনয়ে ব্যাপক আগ্রহী।
গুয়াহাটি চলচ্চিত্র উৎসব উপলক্ষে প্রথমবার ভারত আসেন চেক সুন্দরী। কিন্তু প্রাগে বসেও বলিউডের খবরাখবর রাখা সারার পছন্দের ছবি ‘কুইন’। তিনি কুইনের পরিচালক বিকাশ ভালের সঙ্গে কাজ করতেও ইচ্ছুক।

আর শাহরুখ খানের অভিনয় করা সিনেমার মধ্যে সারার কাছে সবচেয়ে ভালো লেগেছে 'স্বদেশ' সিনেমা।
সারা বলেন, আমি শাহরুখ খানের পাগল ভক্ত নই। তবে তার বিপরীতে একটি ভারতীয় সিনেমাতে হলেও কাজ করতে চাই। তিনি বলেন, যে কোনো চরিত্রে অভিনয়ে আমি রাজি আছি। আমার বিপরীতে কে অভিনয় করবেন সেটা কোনো বিষয় না।
ম্যাসিডোনিয়ায় জন্মানো সারা ছোটবেলাতেই চলে আসেন চেক প্রজাতন্ত্রে। ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি। ‘ইউলিস’, ‘লাইফ ইজ লাইফ’, ‘দ্য স্পুকস’-সহ ১০টি ছবিতে অভিনয় করা সারা প্রথম গুয়াহাটি চলচ্চিত্র উৎসবে এসে মুগ্ধ।

লম্বা যাত্রার ধকল ধুয়ে দিয়েছে মানুষের ভালোবাসা, সেলফির আবদার, অভিনন্দন। উৎসবের দ্বিতীয় দিনে নিজের ছবির স্ক্রিনিংয়ের আগে সাক্ষাৎকারে কথা বললেন কম, হাসলেন বেশি।
মাত্র ১৪ বছর বয়সে অটিজম নিয়ে তৈরি টিভি সিরিয়ালে তার আত্মপ্রকাশ। শুরুতেই বিপুল সাড়া ফেলে তার অভিনয়। অটিজম আক্রান্ত বাচ্চা, তাদের বাবা-মা, শিক্ষকদের কাছ থেকে আসে অনেক বার্তা। তখন থেকেই বদলে যায় অভিনয়ের প্রতি কিশোরী অভিনেত্রীর মানসিকতা। বয়স কম হলেও জবাবে গভীরতার ছাপ।
তার কথায়, যশ বা টাকার জন্য নয়, অভিনয় করছি আমার দর্শককে কিছু দেয়ার জন্য।
বলিউডে কাজের খুব ইচ্ছে থাকলেও, সারা আপাতত বৃহস্পতিবারই শুটিংয়ের কাজ সারতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
সূত্র: নাগপুরটুডে

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা