৫ হাজার গুলি ছুড়েছেন সালমান! - Goo Bangladesh

Wednesday, November 1, 2017

৫ হাজার গুলি ছুড়েছেন সালমান!


চলছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণার কাজ। এবার বড়দিন উপলক্ষে মুক্তি পাবে বলিউড তারকা সালমান খানের এই ছবি। অধীর আগ্রহে সালমান-ভক্তরা যখন ছবিটির জন্য অপেক্ষায় আছেন, তখন পরিচালক আলী আব্বাস জাফর দিলেন আরেক চমক। টুইটারে সালমান খানের একটি অ্যাকশন দৃশ্যের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, সল্লু ভাই একটি ভারী মেশিনগান নিয়ে গুলি ছুড়ছেন। পরিচালক লিখেছেন, ‘সালমান এই মেশিনগান থেকে ৫ হাজার গুলি করেছেন!’

এক সংবাদ সম্মেলনে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর ব্যাখ্যা দেন সালমান খানের প্রচারণামূলক এই স্থিরচিত্র সম্পর্কে। তিনি বলেন, ‘যখন আপনি সালমান খানের মতো একজন বড় তারকাকে ছবিতে নেবেন, যিনি নাকি ছবির অ্যাকশনের ভার বজায় রাখতে জানেন; তখন আপনাকে ওই ধরনের ভারী অস্ত্র ব্যবহার করতে হবে, যেটা তাঁকে মানায়। যেমনটা “টাইগার জিন্দা হ্যায়” ছবিতে করেছি।’

সালমানের হাতের এই এমজি ৪২ মেশিনগানের ওজন ২৫-৩০ কেজির মতো। কার্তুজের ম্যাগাজিন এর ওজন আরও বাড়িয়ে দিয়েছে। এই অস্ত্র নিয়ে শুটিং করতে অনেক পরিশ্রম হয়েছে সালমানের। পরিচালক জানান, তিন দিনের শুটিংয়ে সালমান প্রায় ৫ হাজার রাউন্ড গুলি ছুড়েছেন।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো সমন্বয় করেছেন হলিউডের টম স্ট্রুথারস। তিনি হলিউডের ‘ব্যাটম্যান’ সিরিজের ‘ডার্ক নাইট’ ও ‘ডার্ক নাইট রাইজেস’ ছবির অ্যাকশন দৃশ্যগুলোর সমন্বয়কারী। ২০১২ সালের ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি। আগের মতো এটাতেও গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ‘এক থা টাইগার’ পরিচালনা করেছিলেন কবির খান। হিন্দুস্তান টাইমস

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা