স্পেশাল ফ্রাইড রাইস - Goo Bangladesh

Tuesday, November 7, 2017

স্পেশাল ফ্রাইড রাইস


স্পেশাল ফ্রাইড রাইস
ফ্রাইড রাইস আমাদের সকলের প্রিয় একটা রাইস ডিশ। বিভিন্ন রকমের ফ্রাইড রাইস রয়েছে যেমন চিকেন ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস ইত্যাদি। এখানে স্পেশাল ফ্রাইড রাইসের একটা রেসিপি দেওয়া হল যাতে ভেজিটেবল, চিকেন, চিংড়ি ইত্যাদি সঠিক অনুপাতে ব্যবহার করা হয়েছে।

উপকরণ
  • চিকন চালঃ ৩০০ গ্রাম
  • মোরগের মাংস, ছোট টুকরাঃ দেড় কাপ
  • ডিমঃ ২ টি
  • সয়াবিন তেলঃ ৬ টেঃ চামচ
  • কাজুবাদামঃ ১/৩ কাপ
  • বাটন মাশরুমঃ ৮ টি
  • চিংড়িঃ ২৫০ গ্রাম
  • ফিশ সসঃ ১ চা চামচ
  • লাইট সয়াসসঃ ৩ টেঃ চামচ
  • লিক, স্লাইসঃ ২ টি
  • চিনিঃ ১ চা চামচ
  • সাদা গোলমরিচ, গুঁড়াঃ স্বাদ অনুযায়ী
  • লবণঃ স্বাদ অনুযায়ী
প্রণালি
  • চাল বেছে ধুয়ে নিন। ফুটন্ত ডুবো লবণ পানিতে চাল দিয়ে সাথে সাথে নাড়ুন। কড়া জ্বালে ১০ মিনট ফুটান। ঝাঁঝরিতে ভাত ঢালুন। ট্যাপের নিচে ঝাঁঝরি রেখে ঠাণ্ডা পানিতে ভাত ধুয়ে নিন। পানি ঝরান।
  • মোরগের মাংসে ১/৪ চা চামচ ফিশসস ও ১ চা চামচ সয়াসস মিশিয়ে ১০ মিনিট মেরিনেট করুন।
  • ডিম ফেটে গোলমরিচ ও ১ চা চামচ সয়াসস মিশান। কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করুন। ডিম দিয়ে কড়াই ঘুড়িয়ে চারদিকে ছড়িয়ে দিন। উপরের দিকটা শুকালে ওমলেট রোল করে তুলুন। ঠাণ্ডা হলে পাতলা স্লাইস করুন। কড়াইয়ে কাজু বাদাম ও মাশরুম দিয়ে ১ মিনিট নেড়ে নেড়ে ভেজে তুলুন।
  • কড়াইয়ে বাকি তেল গরম করুন। মাংস, চিংড়ি দিয়ে ৫ মিনিট স্টার ফ্রাই (stir fry) করুন।
  • ভাত, চিনি, লবণ ও গোলমরিচ দিয়ে আবার ৫ মিনিট ভাজুন। ফিশসস ও সয়াসস দিন।
  • ডিম, বাদাম ও মাশরুম দিয়ে নেড়ে চুলা থেকে নামান।
  • স্পেশাল ফ্রাইড রাইস ডিশে তুলে সাথে সাথে গরম গরম পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা