থামছে না কিশোর গ্যাংদের সহিংসতা - Goo Bangladesh

Sunday, November 5, 2017

থামছে না কিশোর গ্যাংদের সহিংসতা

থামছে না কিশোর গ্যাংদের সহিংসতা

রাজধানীতে কিশোর গ্যাংগুলোর সহিংসতা কমছে না, পাড়ায় মহল্লায় বড় ভাই-ছোট ভাই দ্বন্দ্বে ঘটছে খুনের মতো ঘটনাও।

কিশোর বয়সে এমন প্রবণতাকে পরিবার থেকে বিচ্ছিন্নতা, সামাজিক অবক্ষয়কেই দায়ী করছেন সমাজ বিজ্ঞানীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জোর দিচ্ছেন পারিবারিক শিক্ষার ওপর।
কে এলাকার বড় ভাই আর কে ছোট সেই দ্বন্দ্বে গত ২৯শে অক্টোবর রাতে চকবাজারের চাঁদনী ঘাট এলাকায় খুন হয় অষ্টম শ্রেণীর ছাত্র হাসান।

কৈশোর পার না করলেও ক্ষমতার মোহ, সমবয়সীদের মধ্যে আধিপত্য বিস্তার, এসবকে কেন্দ্র করে অনেকদিন ধরেই আলীর সঙ্গে হাসানের বিরোধ চলে আসছিলো।
এদিকে গত ৬ই জানুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরে ডিসকো গ্রুপ ও নাইন স্টার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয় উত্তরা ট্রাস্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান কবির। এ ঘটনায় ছোটন, সেতু, সামিসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও, আবার নতুন করে তাদের কর্মকান্ড শুরু হয়েছে।
ডিসকো বয়েজ গ্রুপ ফেইসবুকে বেশ সক্রিয় হলেও তাদের মূল প্রতিপক্ষ নাইন স্টার কাজ করছে অনেকটা গোপনে। এই দলের প্রধান হিসেবে তালাচাবি রাজুর নাম এলেও এদের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
কিশোর গ্যাংয়ের কর্মকান্ড নজরদারিতে রাখার দাবি করেন ডিএমপি'র উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।

পরিকল্পনাবিহীন নগরায়ন ও আধুনিকায়নের ফলে মানুষের মধ্যে প্রতিনিয়ত বিচ্ছিন্ন হবার যে প্রবণতা, সেটিই এমন সহিংস গ্রুপ তৈরির পেছনে কাজ করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. সাদেকা হালিম।
অভিভাবকদের সচেতনা আর সামাজিক স্থিরতাই এ ধরণের প্রবণতাকে রুখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা