আসছে বুবলীর নতুন নায়ক - Goo Bangladesh

Wednesday, November 15, 2017

আসছে বুবলীর নতুন নায়ক


হালের সবচেয়ে আলোচিত নায়িকা শবনম বুবলী। শাকিব-অপুর সংসারের ‘তৃতীয় পক্ষ’ বদনামে হয়েছেন সমালোচিতও। বেসরকারি টেভি চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার পর যতগুলো ছবি করেছেন সবকটিতেই তার নায়ক সুপারস্টার শাকিব খান। বর্তমানে চলছে বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ছবির শুটিং। এটির নায়কও শাকিব।
তবে সবকিছুকে ছাপিয়ে সম্প্রতি চমকপ্রদ তথ্য দিলেন বুবলী। শাকিব খানের জগত থেকে বেরিয়ে আসছেন তিনি। জানালেন, ‘শুরু থেকেই যে কটি ছবিতে অভিনয় করেছি সবকটির নায়কই ছিলেন শাকিব খান। তবে সবকিছু ঠিক থাকলে এবার নতুন নায়কের সঙ্গে অভিনয় করবো। এ ব্যাপারে প্রাথমিক কথাও হয়ে গেছে।’ তবে নায়ক বা ছবির নাম কোনোটাই জানা যায়নি।

সম্প্রতি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য দেন নায়িকা। শাকিবের সঙ্গেও নতুন একটি ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। তবে ছবিটি নির্মিত হবে তিন বছর পরে। ছবির নাম ‘পিয়তমা’। ছবিটি প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। পরিচালনা করবেন হিমেল আশরাফ।

এদিকে শাকিব খানকে ছাড়াই কদিন আগে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করেছেন বুবলী। জানালেন, ‘শাকিব খান অন্য ছবির শুটিংয়ে থাইল্যান্ড থাকায় একাই শুটিং করতে হয়েছে। সে দেশে ফিরে আসলে শুটিংয়ের বাকি সিডিউল ঠিক করা হবে।’

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও পুরোদমে চালিয়ে যাচ্ছেন বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন তিনি। পড়াশোনা শেষ করে চাকরি করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘অভিনয়ই চালিয়ে যেতে চাই। আপাতত অভিনয় ছাড়া অন্য কোনো কিছু নিয়েই ভাবছি না।’



উল্লখ্য, ২০১৬ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় বুবলীর। যে ছবিতে চুক্তিবদ্ধ ছিলেন অপু বিশ্বাস। কিন্তু অপু হঠাৎ লাপাত্তা হওয়ায় শাকিবের বিপরীতে নতুন নায়িকার সন্ধানে নামেন পরিচালক। সন্ধান মেলে বুবলীর। ওই বছর দারুণ ব্যবসা করে শাকিব-বুবলী জুটির ‘বসগিরি’। অভিষেকেই বুবলী জিতে নেন সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা