মাঠে নামছে চিটাগং ভাইকিংস, দলে রয়েছেন যারা! - Goo Bangladesh

Tuesday, November 7, 2017

মাঠে নামছে চিটাগং ভাইকিংস, দলে রয়েছেন যারা!


গত ৪ই নভেম্বর থেকে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল পঞ্চম আসরের। ইতোমধ্যেই চারটি ম্যাচ শেষ হয়ে গেছে। তবে এখনো মাঠে নামেনি চিটাগং ভাইকিংস। আগামীকাল(৭ই নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

বিপিএলের গত আসরের তুলনায় এ আসরে তুলনামূলক তারুণ্য নির্ভর একটি দল গঠন করেছে চিটাগং ভাইকিংস। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েচেহ সৌম্য সরকার,

তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশীষ রায়, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত।

অন্যদিকে বিদেশিদের মধ্যে রয়েছে মিসবাহ উল হক, জীবন মেন্ডিস, নজিবুল্লাহ জাদরান ও সিকান্দার রাজার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। তবে দলটির পরামর্শক ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস, এই দেশি তরুণদের নিয়েই ভাইকিংসরা এবারের বিপিএলে লড়াকু খেলা উপহার দেবে।

এবারের আসরে চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। সেই সঙ্গে দলটির অধিনায়কত্ব পালন করবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

চিটাগং ভাইকিংস স্কোয়াডঃ

দেশি খেলোয়াড়ঃ সৌম্য সরকার (আইকন খেলোয়াড়), আলাউদ্দিন বাবু, আল-আমিন, এনামুল হক বিজয়, ইরফান ‍শুক্কুর, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, ইয়াসির আরাফাত মিশু, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তানভীর হায়দার, নাঈম হাসান।

বিদেশি খেলোয়াড়ঃ মিসবাহ-উল-হক (অধিনায়ক), স্টিয়ান ভ্যান জিল, দিলশান মুনাবিরা, নাজিবুল্লাহ জাদরান, জার্মেইন ব্লাকউড, লুইস রিসি, জীভন মেন্ডিস, সিকান্দার রাজা, লিয়াম ডসন, লুকে রঞ্চি, ইয়াসির আরাফাত।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা