আগ্রাবাদের মাটন কারী - Goo Bangladesh

Thursday, November 16, 2017

আগ্রাবাদের মাটন কারী

আগ্রাবাদের মাটন কারী ::-
উপকরন:

  • খাসীর মাংস ১ কেজি’র ১০টুকরা,
  • পেয়াজ কুঁচি, আধা কাপ ঘি/সয়াবিন তৈল,
  • ১.৫ চামচ আদা বাটা,
  • ১.৫ চামচ রসুন বাটা,
  • ১ টেবিল চামচ জিরা বাটা,
  • ১চা চামচ পেস্তা দানা বাটা,
  • তেজ পাতা,
  • এলাচ,
  • দারচিনি (১/২ ইঞ্চি),
  • লং,
  • কাঁচা মরিচ,
  • ১.৫ টেবিল চামচ শুকনো মরিচ গুড়ো,
  • ১/২ টেবিল চামচ হলুদ মরিচ গুড়ো,
  • ধনে পাতা ও লবন।

প্রনালি:

  • প্রথমে ব্যবহার্য্য সকল উপকরন এক জায়গায় একত্রিত করতে হবে।
  • মাটন কারীর জন্য খাসীর মাংসকে ভালভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন।
  • চুলায় কড়াই চড়িয়ে দিয়ে কড়াই এর পানি ভালভাবে শুকিয়ে নিয়ে ১/২কাপ ঘি বা তৈল গরম কড়াইয়ে ঢালতে হবে।
  • এবার গরম তৈল এ পেয়াজ কুঁচি ছেড়ে দিয়ে হালকা বাদামী রং হওয়া পর্যন্ত নাড়তে হবে। পাশাপাশি চিকেন রান্নার সকল মসল্লা -বিশেষ করে পর্যায়ক্রমে ২টি তেজ পাতা, এলাচ - ৩টি, লং - ৩টি, দারচিনি (১/২ ইঞ্চি) - ৩ টুকরাগুলো কড়াইয়ে দিয়ে বেশ কিছুক্ষন নাড়তে হবে। খেয়াল রাখতে হবে মসলা যেন পাত্রের গায়ে না লেগে থাকে।
  • এখন ১.৫ চা চামচ রসুন বাটা, ১.৫ চা চামচ আদা বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা, ১ চা চামচ পোস্ত দানা বাটা এবং পরিমান মত লবন দিয়ে ভালভাবে নাড়তে হবে। যাতে মসলার রং লাল হয়ে সুগন্ধি বেরিয়ে আসতে থাকে। এবার তাতে ধনে পাতা কুচি ৪ টি কাঁচা মরিচ দিন।
  • বিশেষ দ্রষ্টব্য:
  • যে সকল মাংস দীর্ঘক্ষন রান্না করতে হয় (গরু, খাসী, হাস) সে সকল মাংসের মসলা আধাআধি পর্যায়ে কষে আসলে তাতে মাংস দিয়ে রান্না করা যায়, আর যে সকল মাংস দীর্ঘক্ষন রান্না করা যায়না(মুরগী) সে সকল মাংসের মসলা পুরোপুরি কষে নিতে হয়।
  • খাসীর মাংস বেশীক্ষন রান্না করতে হয় বিধায় মসলা আধাআধি পর্যায় পর্যন্ত কষে আসলে ডুবো মাংসগুলো কড়াইতে কষানো মসলার উপর ছেড়ে দিয়ে ভালভাবে নাড়তে হবে যাতে মসলা ভালভাবে মেখে যায়।
  • কিছুক্ষন পর প্রয়োজনীয় পানি দিয়ে মাঝারী আঁচে কমপক্ষে ২০ মিনিট রান্না করার জন্য পাত্রের ঢাকনা দিয়ে দিন। মাঝে মধ্যে প্রয়োজনীয় লবন হয়েছে কিনা দেখে নিন। মাংস নরম হয়ে উঠলে(সাধারনত মসলার তৈল উপরে ভাসতে থাকলে বুঝতে হবে রান্না হয়েছে) চুলা হতে নামিয়ে নিন। অল্প কিছু পরিমান বেরেস্তা মাটন কারীর উপর ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। তৈরী হয়ে গেল মজাদার মাটন কারী।
  • বিশেষ দ্রষ্টব্য
  • উপরে বর্নিত উপকরন ব্যাবহারকালে তন্মধ্যে হলুদ ও লাল মরিচ ব্যবহার না করে দুধ দিয়ে ঝোল করে রান্না করলে তা হবে মাটন কোরমা।
  • উপরে বর্নিত উপকরন ব্যবহারকালে তন্মধ্যে শুধুমাত্র লাল মরিচ ব্যবহার না করে দুধ দিয়ে ঝোল করে রান্না করলে তা হবে মাটন রেজালা।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা