মুরগির টেংরি কাবাব - Goo Bangladesh

Monday, October 23, 2017

মুরগির টেংরি কাবাব


কাবাব খেতে ভালোবাসেন অনেকেই। রেস্টুরেন্টে গিয়ে ঝটপট অর্ডারও দিয়ে বসেন প্রিয় এই খাবারটির। সেরকমই একটি খাবার হলো মুরগির টেংরি কাবাব। এই টেংরি কাবাব খুব সহজেই বাসায় বানানো যায়। রইলো রেসিপি।

উপকরণ: মুরগির রান ৪টি, কাবাবের মসলা-১ টেবিল-চামচের একটু কম, আদাবাটা-১/২ চা-চামচ, রসুনবাটা-১/২ চা-চামচ, পেয়াজ বাটা-১ চা চামচ, জিরার গুড়া-১/২ চা চামচ, গরম মসলার গুড়া-১/২ চা চামচ, নারিকেল বাটা- ১ চা-চামচ, কাজু বাদামবাটা- ১ চা-চামচ, গুঁড়ামরিচ- স্বাদমতো, লবণ- স্বাদমতো, হলুদের গুড়া-পরিমাণমতো, লেবুর রস- ২ চা-চামচ, টক দই- ৩ টেবিল-চামচ, তেল- পরিমাণমতো, কমলা খাবার- রং সামান্য (কালার না চাইলে নাও দিতে পারেন), কাঠ কয়লা এক টুকরা।

প্রণালি: প্রথমে মুরগির রানগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । এরপর মাংসের মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, লবণ, জিরার গুড়া, গরম মসলার গুড়া, মরিচের গুঁড়া, কাবাব মসলার গুঁড়া, টক দই, নারিকেল-বাটা, বাদাম-বাটা, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে। এই মেরিনেট করার মাংস তিন থেকে চার ঘণ্টার জন্য রাখতে হবে।

চাইলে সারারাত মেরিনেট করে রাখতে পারেন। এতে স্বাদ আরও ভালো হবে। সারারাত মেরিনেট করলে ফ্রিজে (ডিপে নয়) রেখে দিতে হবে। এবার নন স্টিক প্যানে পরিমাণ মতো তেল গরম করে মুরগির রানগুলো মসলাসহ দিয়ে হালকা আঁচে ঢেকে ভাজতে হবে। ভালো করে দুইপাশেই ভাজতে হবে। মাংস ভালো মতো সিদ্ধ ও মসলাগুলো মাখা মাখা হয়ে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। এরপর কয়লার টুকরাটি গ্যাসের চুলার উপর দিয়ে কিছুক্ষণ পুড়িয়ে নিতে হবে।
কয়লা পুড়ে লাল হয়ে আসলে মুরগির পাতিলের ভেতর এক টুকরা ফয়েল পেপার দিয়ে, তার উপর জ্বলন্ত কয়লা ও একটু তেল কয়লার উপর ছিটিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে কয়লা ও ফয়েল পেপার ফেলে দিতে হবে। কয়লার জন্য, কাবাবে সুন্দর একটা বার-বি-কিউ স্বাদ আসবে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা