নেইমারবিহীন পিএসজিকে জেতালেন কাভানি - Goo Bangladesh

Saturday, October 28, 2017

নেইমারবিহীন পিএসজিকে জেতালেন কাভানি

নিষেধাজ্ঞার কারণে ছিলেন না নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া নিস-বাধা সহজেই উতরে গেছে পিএসজি। এডিনসন কাভানির জোড়া গোলে লিগ ওয়ানে নিসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।
আগের ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখার শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান নেইমার। শুক্রবার ঘরের মাঠে নিসের বিপক্ষে তাই নেইমারকে ছাড়াই নামতে হয় পিএসজিকে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে অবশ্য দলকে উৎসাহ দিয়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন কাভানি। আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার। এরপর ৩১ মিনিটে কাভানি পূরণ করেন জোড়া গোল। স্কোরলাইন হয়ে যায় ২-০। এবারও গোলের জোগানদাতা ডি মারিয়া। তার উঁচু করে বাড়ানো বল ধরে নিয়ে গিয়ে জালে পাঠিয়ে দেন কাভানি।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলেই আরেকটি গোল হজম করে অতিথিরা। ৫২ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন দান্তে। শেষ পর্যন্ত পিএসজি অবশ্য আর ব্যবধান বাড়াতে পারেনি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ ওয়ানে অপরাজিত পিএসজি। ১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলা মোনাকো ২২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা