সবার চোখ শাহরুখের মেয়ের দিকে! - Goo Bangladesh

Tuesday, October 31, 2017

সবার চোখ শাহরুখের মেয়ের দিকে!


চারপাশে বলিউড তারকারা কিন্তু উপস্থিত সবার চোখ আটকে গেলো ১৭ বছরের এক কিশোরীর দিকে! সে হলো বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সব আলো কেড়ে নিয়েছেন গৌরির এই স্টাইলিশ মেয়েটি।গত ২৭ অক্টোবর ভারতের মুম্বাইয়ে তাজ ল্যান্ডস এন্ড-এ হয়ে যাওয়া অনুষ্ঠানটি ছিল লন্ডনের বিখ্যাত নাইটক্লাব সার্ক লে সয়ারের হ্যালোইন পার্টি। এর ডিজাইনার সুহানার মা গৌরি খান।
এখানে এসেছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা, ইলিয়েনা ডি’ক্রুজ, হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান, অভিনেতা আরবাজ খান, সঞ্জয় কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাসহ অনেকে। তবে আবেদন ও গ্ল্যামারের দিক দিয়ে অন্য তারকাদের ছাপিয়ে গেছে সুহানা। সোনালি চকচকে গাউনের সঙ্গে জাঁকালো সাজসজ্জায় ঝলমলে লেগেছে তাকে। অনুষ্ঠানে তোলা তার ছবিগুলো দেখলে সবারই মনে হবে, বলিউডের জন্য তৈরি হয়ে গেছে এই ছোট্ট তারা। বাবার পথ ধরে হাঁটতে অবশ্য খুব বেশি দেরিও নেই তার।

ভারতের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, মুম্বাইয়ে নবীনদের অডিশন সাধারণত যেখানে নেওয়া হয় সেই স্থানে সম্প্রতি দেখা গেছে সুহানাকে। যদিও তিনি অডিশন দিতেই সেখানে গিয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর তার বান্ধবী। তারাও পা রাখছে বলিউডে। অডিশনে তাদেরকেও সঙ্গ দিতে কিংবা অডিশন কেমন হয় তা দেখতে সুহানা সেখানে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানা অভিনেত্রী হতে চায়। স্কুলের বিভিন্ন নাটকে অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছে সে।

মেয়ের ইচ্ছার ক্ষেত্রে আপত্তি নেই বাবার। তবে তার শর্ত একটাই— আগে পড়ালেখা শেষ করতে হবে। অন্তত স্নাতক সম্পন্ন না করলে বড় পর্দায় পা রাখার অনুমতি মিলছে না সুহানার। সে এখন পড়ছে একাদশ শ্রেণিতে। সুতরাং আরও পাঁচ বছর পড়ালেখা নিয়েই থাকতে হবে তাকে। শাহরুখ ও গৌরি দম্পতি গত সপ্তাহে ২৬তম বিয়েবার্ষিকী উদযাপন করেছেন। সুহানা ছাড়া তাদের দুই ছেলে আছে। তারা হলো আরিয়ান খান ও আব্রাম খান।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা