বক্স অফিসে ঝড় তুলে ১৫০ কোটির ক্লাবে ‘গোলমাল এগেইন’ - Goo Bangladesh

Friday, October 27, 2017

বক্স অফিসে ঝড় তুলে ১৫০ কোটির ক্লাবে ‘গোলমাল এগেইন’


সময়টা দারুন যাচ্ছে রোহিত শেট্টির। তাঁর পরিচালিত সিনেমা ‘গোলমাল এগেইন’ প্রথম সপ্তাহেই ১৫০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করল। সিনেমাটি মুক্তি পাওয়ার পর মাত্র ছয় দিনেই এই কৃতিত্ব অর্জন করল। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন। ভারত ও বিদেশে কোথায় কত টাকা ঘুরে তুলেছে সিনেমাটি, আসুন দেখে নেওয়া যাক।
ভারতে ১২৬ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে গোলমাল এগেইন। বিদেশে ব্যবসা করেছে ২৭ কোটি টাকার কিছু বেশি। গত ২০ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটি। দিওয়ালি রিলিজ বলে প্রথমেই খানিকটা অ্যাডভান্টেজ পেয়েছিল অজয় দেবগন, তুষার কাপুর, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, শ্রেয়াস তলপাড়ে অভিনীত এই সিনেমা। বাড়তি পাওনা হিসাবে রয়েছেন টাব্বু ও পরিণীতি চোপড়া।

গোপাল-লক্ষ্মণদের পাগলামো তো রয়েছেই, সেই সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে ভূতুড়ে কাণ্ডকারখানা। এই ভূতকে আবার কোল্ড ক্রিম-এর মন্ত্র পড়ে বশ করার চেষ্টা করছেন টাব্বু। কিন্তু আয়ত্তে আসার বদলে সে অশরীরী ঢুকে বসে তুষার কাপুরের শরীরের অন্দরে। ফল, গত তিন মরশুমে কথা না বলা তুষারের মুখে এ ছবিতে কথাও ফুটেছে।
এভাবেই আবার গোলমাল ঘটিয়ে ফেলেছেন রোহিত শেট্টি। কমেডির টোটকা তো রয়েছেই, পাশাপাশি রয়েছে দেদার অ্যাকশন। ক্যামেরার সামনে গাড়ি নিয়ে স্টান্টের বহর এই ছবিতেও বহাল রেখেছেন পরিচালক। আর চেনা এই মন্ত্রেই ফের দর্শকদের মন জয় করছেন তিনি। পাশাপাশি, দর্শক বহুদিন বাদে নয়ের দশকের জনপ্রিয় অনস্ক্রিন জুটি অজয়-টাব্বুর যুগলবন্দি দেখতে পেল এই সিনেমায়।

অন্যদিকে, প্রায় একইসঙ্গে মুক্তি পাওয়া আমির খানের সিক্রেট সুপারস্টার এখনও পর্যন্ত ৫৪.৫৮ কোটি টাকার ব্যবসা করেছে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা