নতুন সংসারে ঈশানাকে নিয়ে সুখে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিলয় - Goo Bangladesh

Sunday, October 22, 2017

নতুন সংসারে ঈশানাকে নিয়ে সুখে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিলয়


বিয়ে করে সংসার পেতেছেন নিলয়-ঈশানা। সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন। ঠিক যেন টোনাটুনির সংসার। আর এ নতুন সংসারে ঈশানাকে নিয়ে সুখে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিলয়!নিলয় তার ফেসবুকে মঙ্গলবার দিবাগত রাতে এক স্ট্যাটাসে এ দোয়া প্রার্থনা করেন। সেখানে ঈশানার সঙ্গে হাসিমুখের একটি ছবি পোস্ট করে ‘ফিলিং লাভ’ দিয়ে লিখেছেন, ‘নতুন সংসার, সবাই দোয়া করবেন।‘ দেখেই চোখে কপালে ওঠার মতো অবস্থা সবার। অভিনেত্রী শখের সঙ্গে দাম্পত্য জীবনে ছন্দপতনের পর নিলয় কি এবার ঈশানাকে বিয়ে করলেন? রহস্য জানতে নিলয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এরপর ঈশানার কাছে জানতে চাইলে তিনি হাসিতে ফেটে পড়েন। এরপর ঈশানা বলেন, ‘আরে বিয়ে-টিয়ে কিছু না। নিলয়ের সঙ্গে নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। সেখানে আমাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। সে (নিলয়) মজা করেই ফেসবুকে ওভাবে লিখেছে! প্রায় এক বছর পর এই সিরিয়ালে আবার শুটিং করছি। খুব ভালো লাগছে। নিলয়-ঈশানা জুটির এ ধারাবাহিকের নাম ‘উল্টো স্রোত’। নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। এতে আরও অভিনয় করেছেন ইলোরা গহর, মীর সাব্বির, রিচি সোলাইমান প্রমুখ। আগামী নভেম্বর থেকে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা