রূপচাঁদা মাছ ফ্রাই - Goo Bangladesh

Monday, October 30, 2017

রূপচাঁদা মাছ ফ্রাই


সামুদ্রিক মাছের মধ্যে অনেকেরই সবচেয়ে বেশি পছন্দের মাছটি হলো রূপচাঁদা। রূপচাঁদা মাছ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। খাবারের তালিকায় বৈচিত্র্য আনতে চাইলে রাখতে পারেন রূপচাঁদা ফ্রাই। রইলো রেসিপি।
উপকরণ: রূপচাঁদা মাছ- ২টা, পেয়াজ বাটা-১/২ চা চামচ, লবণ- স্বাদমতো, পেঁয়াজ ভাজা- ১/২ কাপ, কাঁচামরিচ- ৩-৪টা, আদা+রসুন বাটা- ১ টেবিল চামচ, হলুদ- ১ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া ১/২ চা চামচ, জিরার গুঁড়া- ১/২ চা চামচ, লেবুর রস- ১/২ চা চামচ (চাইলে নাও দিতে পারেন), তেল- ভাজার জন্য।

প্রণালি: প্রথমে মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর মাছগুলোর দুইপাশে ছুরি দিয়ে লম্বা লম্বা কয়েকটি দাগে কেটে নিতে হবে। এবার তেল ছাড়া অন্য সব মসলার উপকরণ (পেঁয়াজ বাটা, লবণ, আদা + রসুন, হলুদ, শুকনো মরিচের গুড়া, জিরার গুড়া ও লেবুর রস) একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই মসলার মিশ্রণকে মাছের সাথে খুবই সুন্দর করে মাখাতে হবে। যাতে সব মসলা মাছের মধ্যে ভালো করে ঢুকে। এই মাখানো মাছগুলোকে ১ ঘণ্টার মতো ঢেকে রাখতে হবে। এদিকে একটা কড়াইয়ে তেল নিয়ে গরম করতে হবে। তেলটা ডুবো হতে হবে। এবার আঁচ কমিয়ে দিয়ে একটি করে মাছ লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। তারপর টিস্যু পেপারে মাছগুলোকে রাখতে হবে। তেল শুষে নিলে পরিবেশন ডিশে নিয়ে কাঁচামরিচ ও পেঁয়াজ ভাজাটা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা