নারীদের বিনামূল্যে বিশ লাখ সিম দিচ্ছে টেলিটক - Goo Bangladesh

Wednesday, October 25, 2017

নারীদের বিনামূল্যে বিশ লাখ সিম দিচ্ছে টেলিটক


নারীর ‘ক্ষমতায়ন’ ও তাদের ‘জীবনযাত্রায় মানোন্নয়নে’ বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল রোববার সচিবালয়ে এই সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, একজন নারী বিনামূল্যে সর্বোচ্চ দুটি সিম নিতে পারবেন। এই সিমে সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে। অপরাজিতা সিম দেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে আশা করি।
‘স্টার্ট আপ বোনাস’ হিসেবে একজন অপরাজিতা গ্রাহক সিমের সঙ্গে ১০ টাকার টক টাইম পাবেন, যা তিন মাস বহাল থাকবে। সেই সঙ্গে এক জিবি ডেটা, ১০ মিনিট টেলিটক থেকে টেলিটকে এবং টেলিটক থেকে অন্য অপারেটরে ৫ মিনিট বিনা পয়সায় কথা বলার সুযোগ পাবেন, যা ব্যবহার করতে হবে অ্যাক্টিভেশনের পর প্রথম সাত দিনের মধ্যে। অপরাজিতা গ্রাহক সাত দিন মেয়াদে ৮ টাকায় এক জিবি ডেটা এবং ১৪ টাকায় দুই জিবি ডেটার ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের সুযাগ পাবেন। সিম অ্যাক্টিভেশনের পর তিন মাস যতবার খুশি এই প্যাকেজ তিনি উপভোগ করতে পারবেন। টেলিটকের নারী গ্রাহকদের মধ্যে যারা অন্য সিম ব্যবহার করছেন, তারাও অপরাজিতায় ‘মাইগ্রেট’ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

রোববার থেকেই সারা দেশে টেলিটকের গ্রাহক সেবা কেন্দ্র এবং নির্ধারিত রিটেইল পয়েন্টে এ সিম পাওয়া যাবে। টেলিটকের নেটওয়ার্ক নিয়ে গ্রাহক অসন্তুস্টির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তারানা হলিম বলেন, প্রকল্পের অর্থ ছাড় না হওয়ায় টেলিটকের নেটওয়ার্ক উন্নত করা যাচ্ছে না। টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একনেক অনুমোদিত একটি প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি এখনও ঝুলে আছে। তাছাড়া ফোরজির জন্য একনেক অনুমোদিত দুটি প্রকল্পে অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ বছরের ডিসেম্বরর মধ্যে দেশে ফোরজি প্রযুক্তি চালু করা হবে জানিয়ে তারানা হালিম বলেন, অপারেটররা ২৪টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর মধ্যে বেশিরভাগই ব্যাখার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। বাকি দুটি বিষয়ে আলোচনা চলছে, শিগগিরই সমাধান হবে বলে আশা করছি। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুসসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা