অরেঞ্জ কেক তৈরি করবেন যেভাবে - Goo Bangladesh

Thursday, October 26, 2017

অরেঞ্জ কেক তৈরি করবেন যেভাবে


অনেক রকম কেকই তো খাওয়া হয়। অরেঞ্জ কেক কখনো খেয়েছেন কি? না না, বাইরে থেকে কিনে নয়, নিজে তৈরি করে? চাইলে আপনি ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু অরেঞ্জ কেক।

উপকরণ: মাখন- ১৫০ গ্রাম, চিনি- ১৫০ গ্রাম, ডিম- ৩ টা, ময়দা- ২০০ গ্রাম, লবণ-১ চিমটি, বেকিং পাউডার- ১ চা চামচ, ১টি কমলালেবুর রস, ভ্যানিলা এসন্সে- ১/২ চা চামচ, ইচ্ছে হলে সামান্য কমলালেবুর খোসা কোরানো দিতে পারেন ।

প্রণালি: অরেঞ্জ ফ্লেভার কেক তৈরি করতে প্রথমে মাখন ও চিনি ভালো করে ইলেকট্রিক বিট বা হ্যান্ড বিটে বিট করে নিতে হবে। তারপর মাখন ও চিনির মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে বিট করতে হবে। ভালোভাবে বিট হয়ে গেলে। ময়দা, লবণ, বেকিং পাউডার ও ভ্যানিলা এসন্সে একসঙ্গে মেশাতে হবে। ময়দাটা মেশানো হয়ে গেলে কমলালেবুর রস এর মধ্যে দিতে হবে।

শেষে ডিমের কুসুমগুলো দিয়ে কিছুক্ষণ বিট করতে হবে। এবার কেক প্যানের চারপাশে তেল লাগিয়ে নিতে হবে। তারপর প্যানে কেক মিশ্রণটি ঢেলে দেন। ওভেন হালকা গরম হলে তারপর ১৮০ ডিগ্রিতে ওভেন ১০-১৫ মিনিটের জন্য প্রথমে বসিয়ে দেবেন। কিছুক্ষণ পরে ১৬০ ডিগ্রিতে ৩০ -৩৫ মিনিট আবার রাখবেন। এবার কাঠি বা টুথপিক ধুকিয়ে চেক করে দেখুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করবেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা