ভুল ভাঙালেন ডেল স্টেইন - Goo Bangladesh

Thursday, October 26, 2017

ভুল ভাঙালেন ডেল স্টেইন


ডেল স্টেইনের কথাটা প্রায় আগুনই ধরিয়ে দিচ্ছিল বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশে খেলতে আসাটা নাকি তাঁর বোলিংয়ের অপচয়! একটি টেস্ট খেলুড়ে দেশকে এতটা তাচ্ছিল্য কীভাবে দেখান একজন ক্রিকেটার?

ভুল ভাঙালেন ডেল স্টেইন। কেপ টাউন থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জানান, বাংলাদেশের উদ্দেশে বা বাংলাদেশকে হেয় করতে তিনি কিছুই বলেননি। শুধু বোঝাতে চেয়েছিলেন, কীভাবে নিজের বাকি ক্যারিয়ারটাকে সাজাতে চান। ওই সাক্ষাৎকারে তাঁর বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। ‘আমি বাংলাদেশে যেতে চাইনি কথাটা ঠিক নয়। আমার বক্তব্য কিছুটা বিকৃত করে প্রকাশ করা হয়েছিল। আমার কাছেও সেটা খুব ভালো লাগেনি’—প্রথম আলোকে বলেছেন স্টেইন।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলেননি ডেল স্টেইন। সফরের আগে উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশে গিয়ে ওয়ানডেতে কিছু বল অপচয় করার চেয়ে টেস্ট ক্রিকেট এবং বড় টুর্নামেন্টের জন্য নিজেকে সঞ্চিত রাখাটাকেই বেশি জরুরি মনে করেন। বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দেশে গিয়ে আত্মবিশ্বাসে বাড়তি কিছু যোগ হয় না বলেও মন্তব্য করেছিলেন স্টেইন। আমার মধ্যে আর যে খেলাটুকু অবশিষ্ট আছে, সেটাকে কীভাবে ব্যবহার করতে চাই, সেটাই বলেছিলাম আমি।’ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিষয়টি এ রকম ছিল না যে আমি বাংলাদেশে যেতে চাইনি বা বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইনি। আমি শুধু চেয়েছি সাদা বলের খেলায় আমার মধ্যে যা-ই অবশিষ্ট আছে, সেটাকে হিসাব করে খরচ করতে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা