রাজধানীর যে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট - Goo Bangladesh

Wednesday, November 15, 2017

রাজধানীর যে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট


রাজধানী ঢাকায় এবার যাত্রা শুরু করলো দেশের প্রথম রোবট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কোনো মানুষ নয়, গ্রাহকদের খাবার সরবরাহ করবে রোবট ওয়েটার। রাজধানীর আসাদগেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলার এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন করবে দু’টি রোবট।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং রোবট প্রস্তুতকারী সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি এ উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান: বাংলাদেশে এটিই প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে গ্রাহকদের খাবার সরবরাহ করা হবে। এরকম রেস্টুরেন্ট বাংলাদেশের একটি নতুন মাইল ফলক। বাংলাদেশ ও চীন যৌথভাবে এ রেস্টুরেন্টটি পরিচালনা করবে।

শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে রোবট রেস্টুরেন্টের পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন: অনেক সময় দেখা যায়, ওয়েটাররা কয়েক ঘন্টা কাজ করার পরে ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্ত অবস্থায়ই তারা কাস্টমারদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না। তাই যখন রোবট খাবার সরবরাহ করবে তখন এটি গ্রাহককে আরও ভাল সেবা দিতে পারবে।

‘এছাড়া বিষয়টি সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি রোমাঞ্চিত হবে। শিশুদের জন্য আমাদের বিশেষ কিছু খাবার থাকছে। খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় রাখা হবে। যাতে করে পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ এখানে খেতে আসতে পারেন।’

খাবারের দাম সাধ্যের মধ্যেই থাকবে জানিয়ে তিনি আরও বলেন: সকল শ্রেণির মানুষই যাতে অভিনব এই সেবা নিতে পারেন সেজন্য খাবারের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে। আগামী এক মাসের জন্য শিশুদের ‘কিডমিল’ এবং দেশীয় খাবারের পরিবেশন করা হবে। খাবারের দাম ৫’শ টাকার বেশি হবে না।

রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরুর অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের রোবটের মাধ্যমে খাবার-পানীয় পরিবেশন করা হয়।রেস্টুরেন্টটির পরিচালক বলেন: একজন ওয়েটারের পক্ষে সব সময় খাবারের গুণগতমান নিশ্চিত করা ও জীবাণুমুক্ত থাকা সম্ভব হয় না। তাই আমরা রোবট দিয়ে এসব কাজ করাচ্ছি। রেস্টুরেন্টটিতে প্রাথমিকভাবে দু’টি রোবট কাজ শুরু করবে।

অনুষ্ঠানে উপস্থিত এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ বাংলাদেশে রোবট ডিজিটালাইজেশনের জন্য যেকোন সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন বলে জানান।



যেভাবে শুরু হলো রোবট রেস্টুরেন্ট
ঢাকার রোবট রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ারুন নবী মজুমদারের দুই সন্তান তাসিন রওনাক নবী এবং রাহিন রাইয়ান নবী বিদেশে উচ্চ শিক্ষার জন্য থাকা অবস্থায় চীন সফরে যান। সেখানে গিয়ে তারা চীনের রোবট ওয়েটারের খাবার সরবরাহ পদ্ধতি দেখে আগ্রহী হন।

এরপর তারা ওই রেস্টুরেন্টের রোবট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়ার্জের সঙ্গে যোগাযোগ করেন এবং বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট চালু করার আগ্রহ প্রকাশ করেন। তাদের প্রস্তাবে সাড়া দেন ম্যাক্স।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা