বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘হালদা’ - Goo Bangladesh

Tuesday, November 7, 2017

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘হালদা’


বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’। সোমবার কোনো কাটাকুটি ছাড়াই ছবিটি সেন্সর ছাড়পত্র পায় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক তৌকীর আহমেদ। তিনি বলেন, গত ২৫শে অক্টোবর ‘হালদা’ সেন্সর বোর্ডে জমা পড়ে। সোমবার ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয়া হয়েছে। ‘অজ্ঞাতনামা’ ছবির সাফল্যের পর গত বছরের এপ্রিলে মহাসমারোহে নিজের পরিচালনায় পঞ্চম ছবি ‘হালদা’র শুটিং শুরু করেছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। আগামী ১লা ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের ‘হালদা নদী’। এ নদী পার্বত্য চট্টগ্রামের রামগড় থানার বদনাতলী পাহাড় থেকে সৃষ্টি হয়ে ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট অতিক্রম করে কর্ণফুলী নদীতে মিশেছে। এ নদী ও এর গতি-প্রকৃতি, নদীর ক্ষয়, তীরবর্তী মানুষের জীবনপ্রবাহ এবং জটিলতা নিয়ে অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ ছবিটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, রুনা খান, সুজাত শিমুল প্রমুখ। চট্টগ্রামের হালদা নদীর পাড় ও রাজবাড়ীর গোয়ালন্দে এ ছবির চিত্রায়ন হয়েছে। এদিকে গেল রোববার ইউটিউবে ‘হালদা’ ছবির ট্রেইলার প্রকাশের পর এটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে পিন্টু ঘোষের সংগীত পরিচালনায় এ ছবির একটি গান এরই মধ্যে আলোচনায় এসেছে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা